দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
দৌলতপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন দুই শতাধিক পরিবার

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ও ধামশ্বর ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় দুই শতাধিক মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার, ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) বিকেলে কলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ এবং ধামশ্বর ইউনিয়নের নিরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা প্রদান করা হয়। ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ (দৌলতপুর, ঘিওর ও শিবালয়) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, “নির্বাচনের সময় আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন নিশ্চিত করা আমার দায়িত্ব। ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই দৌলতপুর, ঘিওর ও শিবালয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু হয়েছে।”
তিনি আরও বলেন, “মাদক, চাঁদাবাজি, দুর্নীতি এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে সচেতন ভূমিকা পালন করতে হবে।
কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান, উপজেলা বিএনপির সাবেক নেতা আব্দুল মতিন মাস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রহমান, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ নোমানী, জেলা কৃষক দলের সহ-সভাপতি এটিএম জাহাঙ্গীর আলম, ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলেক মিয়া ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু।
আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি ও আক্তার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, জেলা যুবদলের সদস্য মোসলেম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও ইঞ্জিনিয়ার রবিজ্জল হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিব হোসেন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক অনিক হাসান, জেলা ছাত্রদলের সদস্য মো. শামীম হোসেন ও মো. রতন মিয়াসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে নগদ অর্থ, ত্রাণ সামগ্রী ও ঈদ উপহার তুলে দেওয়া হয়। এ সময় সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
পিডিএস/এমএইউ









































