নিজস্ব প্রতিবেদক

  ৭ ঘণ্টা আগে

হাম উপসর্গে আরো ১ শিশুর মৃত্যু

হামের উপসর্গে দেশে গতকাল মঙ্গলবার আরো এক শিশু মারা গেছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪২ জন। হামের উপসর্গে শিশুটি খুলনায় মারা গেছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট ৬৫৭ শিশু মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এক শিশু মারা গেছে। গত ২৪ ঘণ্টায় ১৩৬ শিশু নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৯৩৮ জন। আর সুস্থ হয়েছে ৯০৪ জন। গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৬৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৩ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৭ হাজার ৯২৯ শিশুর। আর এ সময়ে হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫২৩ শিশু। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭২ হাজার ৪০৫ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬৮ হাজার ৭৮২ শিশু বাড়ি ফিরেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়