নিজস্ব প্রতিবেদক

  ৭ ঘণ্টা আগে

শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির দুই শতাংশ

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। নতুন অর্থবছরের জন্য শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা, যা জিডিপির ১.৩৯ শতাংশ।

গতকাল বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য তুলে ধরেন। বিএনপি সরকারের প্রথম বাজেটের শিরোনাম দেওয়া হয়েছে ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’।

নতুন অর্থমন্ত্রী আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন, যা আগের অর্থবছরের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। এর আগে ২০২৫-২৬ অর্থবছরের জন্য অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছিলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪৬ হাজার ৭৩৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪০৩ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে তা কমে ৩১ হাজার ৭১৮ কোটি টাকায় দাঁড়ায়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য আগামী অর্থবছরে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে এ বিভাগের বরাদ্দ ছিল ৪৭ হাজার ৫৬৩ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমে ৪১ হাজার ৭৫৩ কোটি টাকায় নেমে আসে।

এ ছাড়া কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জন্য আগামী অর্থবছরে ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলতি অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১২ হাজার ৬৭৮ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা কমিয়ে ১২ হাজার ৩৯৬ কোটি টাকা করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়