চাকরি ডেস্ক

  ১৩ জুন, ২০২৬

নৌবাহিনীতে অফিসার পদে চাকরি

বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৭-এ ডিইও ব্যাচে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১১ জুলাই ২০২৬।

চাকরির বিবরণ-

১. শিক্ষা শাখা (মাস্টার অব স্পেশাল এডুকেশন)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি বিএড (অনার্স) ইন স্পেশাল এডুকেশন এবং ইনক্লুসিভ এডুকেশন ও মাস্টার অব স্পেশাল এডুকেশন। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ও-লেভেলে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম এ গ্রেড ও ৪টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং এ-লেভেলে যেকোনো ৩টি বিষয়ে ন্যূনতম গ্রেড থাকতে হবে।

চার বছর মেয়াদি বিএড (অনার্স) ইন স্পেশাল এডুকেশন এবং ইনক্লুসিভ এডুকেশন ও মাস্টার অব স্পেশাল এডুকেশন উভয় পরীক্ষায় ন্যুনতম সিজিপিএ-৩.০০ (৪-স্কেলে) থাকতে হবে।

২. শিক্ষা শাখা (সাধারণ বিষয়)

শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি/পদার্থবিজ্ঞান/রসায়ন/মনোবিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান)-সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ-৪.০০ এবং ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ও-লেভেলে যেকোনো ২টি বিষয়ে ন্যুনতম এ গ্রেড ও ৪টি বিষয়ে ন্যুনতম ৪ গ্রেড এবং এ-লেভেলে যেকোনো ৩টি বিষয়ে ন্যুনতম ৪ গ্রেড থাকতে হবে। তদুপরি চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ-৩.০০ (৪-স্কেলে) থাকতে হবে।

৩. শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার)

শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য পাবলিক/প্রকৌশল বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস ও অ্যাভিওনিকস)/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।

প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫০ এবং ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ও-লেভেলে যেকোনো ৩টি বিষয়ে ন্যূনতম এ গ্রেড ও ৩টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং এ-লেভেলে যেকোনো ১টি বিষয়ে ন্যূনতম অ গ্রেড, ২টি বিষয়ে ন্যূনতম ৪ গ্রেড থাকতে হবে। তদুপরি বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ-৩.০০ (৪-স্কেলে) থাকতে হবে।

শারীরিক যোগ্যতা (ন্যূনতম)

পুরুষ-

ক। উচ্চতা: ১৬২.৫ সে.মি.(৫’-৪”)

খ। বুকের মাপ: স্বাভাবিক ৭৬ সেমি (৩০”), সম্প্রসারিত ৮১ সেমি (৩২”)

গ। ওজন: ৫০ কেজি

মহিলা-

ক। উচ্চতা: ১৫৫ সেমি (৫’-১”)

খ। বুকের মাপ: স্বাভাবিক ৭১ সেমি (২৮”), সম্প্রসারিত ৭৬ সেমি (৩০”)

গ। ওজন: ৪৬ কেজি

বয়সসীমা

১ জানুয়ারি ২০২৭ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর।

বৈবাহিক অবস্থা

বিবাহিত/অবিবাহিত।

বেতন ভাতা

সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী।

অযোগ্যতা

১. দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয়।

২. সেনা, নৌ ও বিমানবাহিনীর অথবা যেকোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে। আইএসএসবি কর্তৃক দুবার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত (একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখ্যাতগণ আবেদন করতে পারবেন)। তবে যেসব প্রার্থী গ্র্যাজুয়েট/মাস্টার্স/সমমানের ডিগ্রি অর্জনের পূর্বে ২ (দুই) বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত হয়েছেন, তারা ন্য্যূনতম ৫ বছর পর গ্র্যাজুয়েট/মাস্টার্স/সমমানের ডিগ্রি অর্জন সাপেক্ষে আইএসএসবিতে অংশ্রগ্রহণের জন্য সুযোগ পাবেন।

৩. সেনা, নৌ ও বিমানবাহিনীর আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে। যেকোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে। কোনো বিদেশি নাগরিকের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ বা অঙ্গীকারবদ্ধ হলে।

আবেদনের নিয়ম

প্রার্থীগণকে https://joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজের অচচখণ ঘঙড–এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদন ফি

১০০০ টাকা।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু: ৭ মে ২০২৬

আবেদন শেষ: ১১ জুলাই ২০২৬

*বিস্তারিত দেখুন https://joinnavy.navy.mil.bd/ এই ঠিকানায়।

তথ্যসূত্র: যুগান্তর

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়