বিনোদন প্রতিবেদক
কোনো প্রতিপক্ষই দুর্বল নয় : মনির খান

চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। তিনি বরাবরই আর্জেন্টিনার সমর্থক। ফুটবল বিশ্বকাপ ও আর্জেন্টিনা নিয়ে নিজের ভাবনার কথা সামাজিক মাধ্যমেও শেয়ার করছেন। বিশ্বকাপের খেলাগুলো দেখার চেষ্টা করছেন তিনি। বিশেষ করে আর্জেন্টিনা ও বড় দলগুলোর খেলা মিস করছেন না।
তিনি বলেন, বিশ্বকাপের কোনো খেলাই সহজ নয়। কোনো প্রতিপক্ষই র্দুর্বল নয়। আর্জেন্টিনাকে এবার সিরিয়াস খেলাটাই খেলতে হবে। তবে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে আর্জেন্টিনা প্রতিটি খেলাতেই জয়লাভ করবে। মনির খান বলেন, আমি মনে করি, জার্মানি বাদে বাকি বড় দলগুলো কিন্তু সেরা ১৬ নিশ্চিত করেছে। ব্রাজিলও সেখানে নরওয়ের মুখোমুখি হচ্ছে। সেটাও হাড্ডাহাড্ডি খেলা হবে বলেই বিশ্বাস।
"









































