বিনোদন প্রতিবেদক
ইমরান-বৃষ্টির ‘কিছু কথা’

নতুন গান প্রকাশ করছেন ইমরান ও বৃষ্টি। ‘কিছু কথা’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। মনোরম লোকেশনে গানটির ভিডিও নির্মাণ করেছেন ভিকি জায়েদ। মডেল হয়েছেন দুই শিল্পী ইমরান ও বৃষ্টি।
গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘বৃষ্টির সঙ্গে এর আগে আমি চারটি গান করেছি। সবগুলো গানই দর্শক পছন্দ করেছে। এ গান নিয়েও আমি খুব আশাবাদী। অডিওর সঙ্গে মিল রেখে ভিডিওতে একেবারে নতুন একটা গল্প তুলে ধরা হয়েছে। আশা রাখি, দর্শকদের ভালো লাগবে।’
বৃষ্টি বলেন, ‘ইমরান ভাইয়ার সঙ্গে আমার আগের গানগুলোর সবগুলোই দর্শকপ্রিয়তা পেয়েছে। এবারের গানটিও চমৎকার, মেলোডি ধাঁচের। পাশাপাশি ভিডিওতে দর্শক নতুনভাবে আমাদের আবিষ্কার করতে পারবে। আমি আশাবাদী গানটি নিয়ে।’
এদিকে আজ সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হবে।
"









































