reporterঅনলাইন ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি, ২০১৮

সীমা লঙ্ঘন ও আমরা

সীমা লঙ্ঘন। কারো জন্য ভালো কিছু এনে দিয়েছে এমনটা কখনো শোনা যায়নি। বিপরীতে বলা যায়, যেখানেই সীমা লঙ্ঘিত হয়েছে সেখানেই অবলীলায় নেমে এসেছে ধ্বংস। পবিত্র কোরআনে এ ব্যাপারে বলা হয়েছে, ‘সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না’। বিষয়টি সবক্ষেত্রে, সবসময়, সমভাবেই প্রযোজ্য। কোথাও কম-বেশি হওয়ার কোনো সুযোগ নেই। কেননা, বাক্যটি চিরন্তন সত্য ও বিজ্ঞানসম্মত।

পৃথিবীর দিকে তাকালেই এর সত্যতা খুঁজে পেতে দেরি হওয়ার কথা নয়। মনুষ্য প্রজাতির হাতে পৃথিবী ধ্বংস হওয়ার কথা না থাকলেও বাস্তবতা বলছে, পৃথিবীর অন্যতম প্রধান হন্তারক হচ্ছে মানুষ। আর ক্রমেই সীমা লঙ্ঘনের মধ্য দিয়েই চলছে এই হত্যাযজ্ঞ। সম্ভবত পৃথিবীর শেষ নিঃশ্বাস ত্যাগ না করা পর্যন্ত মানব প্রজাতির এই সীমা লঙ্ঘন আর থামবে না। আমাদের দেশ তো আর পৃথিবীর বাইরের কোনো দেশ নয়। আর সে কারণেই এই সীমা লঙ্ঘন করাকে আমরাও পছন্দ করি এবং তালে তাল মিলিয়ে লঙ্ঘনকে অনুসরণ করি।

সড়ক ও সেতুপথে অতিরিক্ত ভার বহনের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। ওজনসীমার অতিরিক্ত মালামাল পরিবহন করছেন পরিবহন চালক ও সহকারীরা। ফলে সড়ক ও সেতুর ব্যাপক ক্ষতি হচ্ছে। মালামাল পরিবহনে সরকারের একটি নির্দিষ্ট নীতিমালা থাকলেও কেউ তা মানছে না। মানবে কেন! মানার মতো বাস্তবসম্মত কোনো কার্য কারণও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রকৃত অর্থে আমরা কেউই সীমা লঙ্ঘনের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারিনি। পারিনি বলেই নিজের অজান্তে আমরা ক্রমেই একটি মহাপ্রলয়ের অতলগহŸরের দিকে এগিয়ে চলেছি।

বহন করার ক্ষমতা ও যোগ্যতা বলে একটি বিষয় আছে। আমরা জানি, পৃথিবীতে নিজের ক্ষমতা এবং যোগ্যতার চেয়ে অনেক বেশি ভারবাহী পশুটির নাম গাধা। অবশ্য স্বেচ্ছায় গাধা তা বহন করে না। মানুষ তার পিঠে এই বোঝা চাপিয়ে দিয়ে নিজের স্বার্থকে সংরক্ষণ করে। কিন্তু এখানেও যখন মানুষ সীমা লঙ্ঘন করে গাধার ওপর ওজন চাপিয়ে দেয়, বিদ্রোহ করতে না পারলেও সে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু সবাই তো আর গাধা নয়। বিদ্রোহ করার মতো কেউ কেউ জন্মগ্রহণ করেন। মানুষের অত্যাচার আর নিপীড়নের মাত্রা সীমাকে অতিক্রম করলে প্রয়োজনে সড়ক ও সেতুসমূহ বিদ্রোহ করতে পারে। তখন যে ধ্বংসের মুখোমুখি হতে হবে, তার দায় মানুষকেই বহন করতে হবে। সুতরাং, সীমা লঙ্ঘন করা থেকে দূরে সরে আসার সময় এসেছে। সময় থাকতে সাবধান হওয়াটা বিবেকসম্পন্ন মানুষেরই কাজ। নিজের অস্তিত্ব রক্ষার কারণে আমরা সাবধানী হবÑএটাই প্র্রত্যাশা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist