প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৯ মার্চ, ২০২২

সকালের নাশতায় যা থাকা উচিত...

প্রতিদিন সকালে কমণ্ডবেশি নাশতা করা হয় আমাদের। এটি শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সকালে নাশতা করলে সারা দিন প্রাণবন্ত ও সুস্থ থাকতে অনেক সুবিধা হয়। নিয়মিত সকালে স্বাস্থ্যকর ও ভারী নাশতা খেলে মস্তিষ্ক সারা দিনের জন্য তৈরি হয় এবং সারা দিন শক্তি জোগায় শরীরে। তবে সব খাবার স্বাস্থ্যকর নয়। এ জন্য সকালের নাস্তার স্বাস্থ্যকর কয়েকটি খাবার সম্পর্কে জেনে নেওয়া যাকÑ

প্রতিদিন সকালে একটি করে ডিম খাওয়া যেতে পারে। এটি প্রোটিনসমৃদ্ধ খাবার হওয়ায় দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। এছাড়া শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করে শক্তিও জোগায়। এ বিষয়ে পুষ্টিবিদদের ভাষ্য, সকালের নাস্তা শরীরকে সারাদিনের জন্য প্রস্তুত করে। এ জন্য সকালের নাস্তা প্রোটিন ও পুষ্টিসমৃদ্ধ হওয়া উচিত। আর সকালের নাস্তা দেরিতে না করে সময়মতো খাওয়া উচিত।

পুষ্টিবিদদের মতে, ডিম যেভাবেই খাওয়া হোক না কেন এর পুষ্টিগুণ কখনো নষ্ট হয় না। এতে প্রচুর পরিমাণ ভিটামিন ও মিনারেলস রয়েছে। প্রোটিনের জন্য ডিম সবচেয়ে ভালো উৎস। আর এতে ক্যালোরির পরিমাণও অনেক কম থাকে।

সকালের নাস্তায় আটার রুটি রাখা খুবই ভালো। সবজি, ভাজি, ডিম বা ঝোলের তরকারি বা কলা দিয়ে আটার রুটি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। ওটমিলও রাখতে পারেন। এটি শরীরে সারাদিন শক্তি জোগাবে। এতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, কপার, ফসফরাস, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন বি১ ও ভিটামিন বি৬ উপাদান রয়েছে। প্রতিদিন দুধ, ফল ও বাদাম মিশিয়ে খেতে পারেন ওটমিল। এছাড়া সকালের নাস্তায় ফলমূলও রাখতে পারেন। যেমনÑ কলা, কমলা, আপেল, আঙুর ইত্যাদি। আনন্দবাজার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়