ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

  ৭ ঘণ্টা আগে

জমির বিরোধে কৃষককে মারধর ঘর ভাঙচুর

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী গ্রামে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রভাবশালীরা হতদরিদ্র কৃষকের বাড়িঘর ভাঙচুর এবং ব্যাপক মারধরের ঘটনা ঘটেছে। অভিযোগকারী মো. ইলিয়াস চাপরাশি জানান, অ্যাডভোকেট আলী আশরাফের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন সেলিম চাপরাশি, মোখলেছ চাপরাশি, সোহেল চাপরাশি তার মাকে মারধর করে এবং তার একটি টিনের ঘর ভেঙে দেয় বলে তিনি অভিযোগ করেন।

ইলিয়াস চাপরাশি জানান, এ ঘটনায় তিনি ১৪ জনকে আসামি করে ভাঙ্গা থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী জানান, আমাদের কাগজপত্র থাকা সত্যেও পেশীশক্তির বলে তারা আমাদের জায়গা দখল করতে অপচেষ্টা চালাচ্ছ। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। অভিযোগের বিষয়ে অ্যাডভোকেট আলী আশরাফের পক্ষের লোকজন সাংবাদিকদের জানান, তারা এ বিষয়ে কিছু জানেন না। অভিযুক্ত মোকলেস চাপরাশি বলেন, ‘কী কারণে আমাকে আসামি করা হয়েছে, তা আমি নিজেও জানি না। আমার বিরুদ্ধে আনা অভিযোগ স¤পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।’ এদিকে, স্থানীয় বাসিন্দা লিটন জানান, ইলিয়াস চাপরাশি ও অ্যাডভোকেট আলী আশরাফের মধ্যে জমিজমা সংক্রাত মামলা চলমান রয়েছে। তবে মারধরের ঘটনার বিষয়ে তার কোনো জানা নেই। তিনি বলেন, ‘যদি এমন ঘটনা ঘটে থাকে, তাহলে প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে পয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করুক। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়