পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ০৪ নভেম্বর, ২০১৯

দেয়ালচাপায় দিনমজুরের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে ইটের পুরোনো দেয়ালের নিচে চাপা পড়ে আবদুল জলিল (৩৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গত শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চকবোয়ালিয়া কয়ালপাড়া গ্রামের হোসেন আলীর বাড়ীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত জলিল একই গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। জানা যায়, ওই এলাকার হোসেন আলী বাড়ির পাশে পুরনো দেয়াল না ভেঙে এর গা ঘেঁেষ নতুন দেয়াল নির্মাণের জন্য ভিত খুড়ছিল। এ সময় পুরনো ইটের প্রাচীর ধ্বসে চাপা পড়ে গুরুতর আহত হয় দিনমজুর জলিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়