রংপুর ব্যুরো

  ১ ঘণ্টা আগে

দেশের কারিগররা জগত বিখ্যাত অলংকার তৈরীতে

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট এনামুল হক খান বলেছেন, বাংলাদেশের স্বর্ন শিল্পীরা জগত বিখ্যাত এবং এদেশের কারিগররা যে অলংকার তৈরি করতে পারে তা পৃথিবীর কোনো কারিগর তৈরি করতে পারে না,তাই এই কারিগরদের আমরা কাজে লাগাবো।

বুধবার দুপুরে রংপুর নগরীর পূর্ব কামাল কাছনা আগামী চাষী একটি রিসোর্টে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যারা কাজের অভাবে চলে গিয়েছে। তারা আবারো ফিরে আসবে এটি আমাদের বিশ্বাস। প্রধানমন্ত্রী এটাকে সমৃদ্ধি আনায়নে হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য কাজ করছে।

এ সময় অন্যাদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রনজিৎ ঘোষ, আজাদ আহমেদ, এনামুল হক সোহেল প্রমুখ।

এ সময় রংপুর বিভাগের জুয়েলার্স এসোসিয়েশনের সকল সদস্য উপস্থিতি ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়