লামনিরহাট প্রতিনিধি

  ২৫ জুন, ২০২১

ঝিয়ের কাজ করছিলেন মা, খবর এলো পাটক্ষেতে মেয়ের লাশ

ছবি : প্রতিদিনের সংবাদ

লালমনিরহাটে পাটক্ষেত থেকে ২১ বছর বয়সী এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আলমগীর নামে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের রতিপুর (বড় মসজিদ) ফকিরটারী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম জেলেখা বেগম। তিনি একই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, বিকালে বড় মসজিদের পাশে একটি পাটক্ষেতে এক তরুণীর লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকার লোকজন। পরে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহত জেলেখার মা জরিনা বেগম বলেন, আমি অন্যের বাড়িতে কাজ করছিলাম। বিকালে হঠাৎ প্রতিবেশী এক নারী খবর নিয়ে আসেন, মেয়ের লাশ পাটক্ষেতে পড়ে রয়েছে। এরপর ঘটনাস্থলে গিয়ে মেয়ের লাশ শনাক্ত করি

তিনি আরো বলেন, দুই মাস আগে কুড়িগ্রাম শহরের হালাগড় এলাকার মঞ্জুরুল ইসলামের সঙ্গে আমার মেয়ে জেলেখার দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায় আমাদের দেখতে আসেন মেয়ে। ৪ দিন আগে স্বামীর বাড়ি কুড়িগ্রামে যাবে বলে বাড়ি থেকে বের হন। তবে মেয়ের কাছে মোবাইল না থাকায় আর কোনো খোঁজ নিতে পারিনি।

৭ বছর আগে একই এলাকার আইয়ুব আলীর সঙ্গে জেলেখার প্রথম বিয়ে হয়। সেখানে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ হয়। সেই ঘরে তার ৬ বছরের একটি ছেলে রয়েছে।

লালমনিরহাট সদর থানার ওসি শাহ আলম বলেন, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় আলমগীর নামে একজনকে আটক করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

পিডিএসও/ইউসুফ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লালমনিরহাট,অন্যের বাড়ি কাজ,পাটক্ষেত,মেয়ের লাশ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়