স্টেকহোল্ডার সম্পৃক্ততা জোরদারে আইক্যাব পাবলিক ইন্টারেস্ট ফোরামের যাত্রা শুরু

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইক্যাব) আইক্যাব পাবলিক ইন্টারেস্ট ফোরাম (পিআইএফ) চালু করেছে, যা অ্যাকাউন্ট্যান্সি পেশা, করপোরেট গভর্ন্যান্স, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, সাসটেইনেবিলিটি, পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং বৃহত্তর জাতীয় অর্থনৈতিক উন্নয়নকে প্রভাবিতকারী বিষয়গুলোতে স্টেকহোল্ডার সম্পৃক্ততা জোরদার এবং কৌশলগত দিকনির্দেশনা প্রদানের জন্য একটি উচ্চপর্যায়ের উপদেষ্টা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।বাংলাদেশ অর্থনীতি
গত বুধবার (১০ জুন) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এই উদ্যোগ জনস্বার্থে কাজ করা এবং বাংলাদেশের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ও ব্যবসায়িক ইকোসিস্টেমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন উন্নয়নে আইক্যাবের চলমান অঙ্গীকারের প্রতিফলন। দেশের প্রধান পেশাদার অ্যাকাউন্ট্যান্সি প্রতিষ্ঠান হিসেবে আইক্যাব মনে করে, নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, ব্যবসায়ী নেতা, শিক্ষাবিদ, উন্নয়ন সহযোগী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কাঠামোবদ্ধ সংলাপ জাতীয় ও বৈশ্বিক উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলায় ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।১৫ সদস্যের ফোরামটি রোববার, ৭ জুন ২০২৬, ঢাকার সিএ ভবনে উদ্বোধনী সভা অনুষ্ঠিত করে, যা জাতীয় গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে আইক্যাবের সম্পৃক্ততার নতুন অধ্যায়ের সূচনা করে। সংবাদ বিজ্ঞপ্তি।
"








































