শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ২৪ জুন, ২০২৬

শাহজাদপুরে ফল উৎসবে ৫০ রকম ফল প্রদর্শন

সিরাজগঞ্জের শাহজাদপুরে রংধনু মডেল স্কুলে প্রতিবছরের ন্যায় এবারও নানান আয়োজনের মধ্য দিয়ে ফল উৎসব পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পৌর সদরের দ্বারিয়াপুর মডেল রংধনু স্কুলে প্রায় ৫০ রকমের ফল দিয়ে এ উৎসব পালন করা হয়। গোটা স্কুল প্রাঙ্গণ যেন ফল দিয়ে নতুনভাবে সেজেছিল। রংধনু স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসণলাম শাহীন বলেন, গতকাল মঙ্গলবার ফল উৎসবে আগত অনেকেই জানেন না দেশে কত রকম ফল উৎপাদন হয়। অনেক হারিয়ে যাওয়া ফল দিয়ে আমরা স্কুলের শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছর এ ফল উৎসব পালন করি । কাঁঠাল, আম, জাম, খেজুরসহ বিভিন্ন নাম না জানা অনেক ফল দেখা গেছে এ বারের ফল উৎসবে। ফল উৎসব দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ উপস্থিত হন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক চন্দন বসাক, সন্তোষ বসাক, আশরাফুজ্জামান, মাসুদ হোসেন, রেজোয়ান, আহমেদ, মন্না বসাক, পাপড়ি রানী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়