খাগড়াছড়ি প্রতিনিধি

  ২৫ জুন, ২০২৬

খাগড়াছড়িতে গোলাগুলিতে ইউপিডিএফের দুই সদস্য নিহত

খাগড়াছড়ি সীমান্ত এলাকায় পৃথক গোলাগুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্য নিহত হয়েছেন। বুধবার দীঘিনালা ও রামগর উপজেলার দুই জায়গায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইউপিডিএফ সদস্য সুজন চাকমা (৪৮) ও ববিন ত্রিপুরা। সুজন কবাখালি ইউনিয়নের তারাবন্যা গ্রামের বিনন্দ মোহন চাকমা ছেলে ও ববিনের বাড়ি রামগড় মাজারা টিলা এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।

ইউপিডিএফের দাবি, নিহতদের একজন নিরাপত্তাবাহিনী ও আরেকজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির গুলিতে নিহত হয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়