নিজস্ব প্রতিবেদক

  ১৫ ঘণ্টা আগে

জুরাইনে বাসচালককে কুপিয়ে হত্যা

রাজধানীর পূর্ব জুরাইন এলাকায় আবদুল কুদ্দুস (৫০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ বলছে, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়েছে।

নিহতের ছোট ভাই আবদুল হাশেম জানান, তাদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর গ্রামে। বাবার নাম আবদুল মালেক। পেশায় বাসচালক কুদ্দুস পূর্ব জুরাইনের দারোগাবাড়ী রোডের ভাড়াবাসায় থাকতেন। তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে পপি স্কুলের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন কুদ্দুস। তখন বিদ্যুৎ ছিল না। এ সময় ৮-১০ জন দুর্বৃত্ত চায়ের দোকানের ভেতর ঢুকে প্রথমে ফাঁকা গুলি ছুড়ে।

এরপর তারা ধারালো অস্ত্র দিয়ে কুদ্দুসকে কুপিয়ে ফেলে রেখে যায়। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আবদুল হাশেম বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা বলতে পারছি না। কদমতলী থানার এসআই মো. সোহেল রানা জানান, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে চায়ের দোকানে ঢুকে কুদ্দুস নামে ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে অসংখ্য আঘাত রয়েছে। তিনি বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। ঘাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়