নিজস্ব প্রতিবেদক
তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। গতকাল শুত্রুবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়ার আগাম বার্তায় আরো জানানো হয় বর্ষা মৌসুমের জলীয় বাষ্পপূর্ণ বায়ু এরই মধ্যে বাংলাদেশে ভূখণ্ডে প্রবেশ করেছে। এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ও আদ্রতা বেশি। তাই দেশের বিভিন্ন স্থানে ভারী ও মাঝারি বৃষ্টি হবে। তাপমাত্রা কোথাও বাড়বে, কোথাও যা আছে তাই থাকবে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। সকালে ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিমি। এ ছাড়া ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরাতে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে ২২.২ ডিগ্রি সেলসিয়াস।
"





































