নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

  ১১ ঘণ্টা আগে

নবীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামে গতকাল মঙ্গলবার ভোরে নিজ বাড়ির পাশে একটি বরুণ গাছে সেলিম মিয়া (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সেলিম মিয়া ওই গ্রামেরই বাসিন্দা মৃত মারুত মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে সেলিম মিয়াকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি বরুণ গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) দুলাল মিত্র।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়