সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
স্কুলছাত্রীকে ধর্ষণ
মা-বাবা ও ভাইসহ যুবকের বিরুদ্ধে মামলা

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১০ম শ্রেণির ছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও পরবর্তীতে মারধর করে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে সাটুরিয়া থানায় মামলা হয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্ত যুবক, তার বাবা মা, ভাই ও খালুসহ ৫ জনের নাম উলে¬খ করে এবং অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামি করে সাটুরিয়া থানায় একটি মামলা দা?য়ের করেছে নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রীর বাবা।
গতকাল মঙ্গলবার দুপুরে সাটুরিয়া থানার ওসি মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মামলার আসামিরা হলো- উপজেলার বরাইদ সাভার হলপাড়া এলাকার আক্তার হোসেন ওরফে আহিলার ছেলে মূল অভিযুক্ত চপল (২২), তার ভাই সবুজ (২০), বাবা আক্তার হোসেন আহিলা (৫০), মা মুক্তা আক্তার (৪২) এবং পশ্চিম ছনকা এলাকার মৃত হাবেজ উদ্দিনের ছেলে ও চপলের খালু রফিকুল ইসলাম রফিক (৪২)।
মামলা সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার ওই তরুণী দশম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে যাওয়া আসার পথে সাভার হলপাড়া এলাকার চপল তাকে উত্ত্যক্ত ও ফুঁসলিয়ে গত প্রায় দেড় বছর ধরে একটি প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর চপল বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে গভীর রাতে নিজ বাড়ির একটি কক্ষে নিয়ে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করে।
সাটুরিয়া থানার ওসি মোশাররফ হোসেন জানান, এ বিষয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাদী হয়ে সোমবার রাতে একটি মামলা দায়ের করেছে নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রীর বাবা। ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
"






































