সুনামগঞ্জ প্রতিনিধি
৪ ঘণ্টা আগে
সুনামগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২

সুনামগঞ্জর সীমান্ত এলাকা থেকে ভারতীয় জিরা ও ভুট্টাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ দুইজনকে আটক করা হয়েছে। গত শুক্রবার বিশ্বম্ভরপুর থানার পুলিশ সুনামগঞ্জ- বিশ্বম্ভরপুর- তাহিরপুর সড়কের চালবন্দ পয়েন্টে থেকে এ সব পণ্যসহ তাদের আটক করে।
আটককৃতরা হলেন- শান্তিগঞ্জ উপজেলার নারাইনপুর গ্রামের নান্টু রঞ্জন দাশের ছেলে পিনাক রঞ্জন দাশ (২৬) ও জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. আফিজ উদ্দিনের ছেলে মো. তালেবুল ইসলাম (৩০)। এসময় পুলিশ ১১ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা, ৭ হাজার ৯৫০ কেজি ভুট্টা ও একাট ট্রাকটি জব্দ করে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন







































