কয়রা (খুলনা) প্রতিনিধি
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরায় ২ জেলে আটক

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ মাদারবাড়ি পাশের খাল এলাকায় নিষিদ্ধ সময়ে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধ ২ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে ২ টি নৌকা, ৪ বোতল ভারতীয় অবৈধ কীটনাশক ৬৫ কেজি চিংড়ি মাছ, নিষিদ্ধ ভেশাল জাল সহ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, শনিবার (২০ জুন) সকাল ৮ টায় কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটক জেলেরা হলেন- কয়রা উপজেলার জোড়শিং গ্রামের আল মামুন (২৮) ও মাসুম বিল্লাহ(৩৬)। সুন্দরবন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন







































