মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
৩ ঘণ্টা আগে
শিশু বলাৎকারের অভিযোগে মুয়াজ্জিন গ্রেপ্তার

টাঙ্গাইলের মধুপুরে দুই শিশুকে বলাৎকারচেষ্টা মামলায় আবু রাশেদ (৩৫) নামের এক মোয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে আটক করে গতকাল শনিবার তাকে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়।
মধুপুর থানার ওসি একেএম ফজলুল হক বলেন, অভিযুক্ত মোয়াজ্জিনকে আটকে রেখে থানা পুলিশকে স্থানীয়রা জানায়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন




































