তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

  ৩ ঘণ্টা আগে

তারাগঞ্জে পুকুরের পানিতে বিষ দিয়ে মাছ মারার অভিযোগ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার আলমপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ইব্রাহীম বাড়ির পাশের একটি পুকুরে মাছ চাষ করছিলেন। গত বৃহস্পতিবার রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলে। পরদিন শুক্রবার সকালে ইব্রাহীম পুকুর পারে গিয়ে দেখেন তার পুকুরের পানিতে শত শত মৃত মাছ ভেসে বেড়াচ্ছে।

এ ব্যাপারে বাদী হয়ে ওই পুকুরের মালিক তারাগঞ্জ থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার এএসআই আশরাফুল ইসলাম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়