কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

  ৩ ঘণ্টা আগে

এমপি মনজুরুল ইসলাম

আগামী দিনগুলোতেও এলাকার মানুষের সেবা করতে চাই

দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম বলেছেন, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব ও কর্তব্য। আগামী দিনগুলোতেও এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে যেন জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে পারি। আমি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমার নির্বাচনি এলাকা কাহারোল উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দ ১০ লাখ টাকার মধ্যে সাড়ে ৩ লাখ টাকা ব্যয়ে উপজেলার ৬টি ইউনিয়নে ১৪টি মসজিদের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাঝে মুসল্লিদের মরদেহ বহনে খাটিয়া বিতরণ করেছি। গতকাল উপজেলা পরিষদ চত্বরে খাটিয়া বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও ও উপজেলা পরিষদের প্রশাসক মোকলেদা খাতুন মীম, সহকারী কমিশনার (ভুমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মোত্তালেব সরকার, কাহারোল থানার ওসি সেলিমুর রহমান সেলিম, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক শামীম আলীসহ উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়