ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় লাখ টাকা জরিমানা

ঢাকার ধামরাইয়ে বেলীশ্বরে জিয়াংহু নামের একটি অবৈধ ব্যাটারি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার বিকালে অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন। এই সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একমাস সময় দেওয়া হয়েছে। অন্যথায় কারখানাটি বন্ধ করে দেওয়া হবে বলে জানান। এই সময় স্থানীয়রা বলেন, জিয়াংহু ব্যাটারি কারখানার কারণে আমাদের গাছের কোন ফল হয় না। ব্যাটারীর সিসার কারণে পুকুরের মাছ মরে যায়। আমাদের পুকুরের কোন মাছ হয় না। পুকুরের চার পাশে শত শত নারিকেল ও সুপারী গাছ রয়েছে। আপনারা দেখেন একটি গাছেও কোন ফল নেই। কারণ শুধু এই ব্যাটারি কারখানা।
ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন জানান, দীর্ঘদিন যাবত জিয়াংহু ব্যাটারি কারখানাটি প্রয়োজনীয় কাগজপত্র (পরিবেশের ছাড়পত্র) না থানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এক মাসের মধ্যে পরিবেশের ছাড়পত্র না নিতে পারলে পরর্বতীতে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হবে।
"





































