ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
৫ ঘণ্টা আগে
শিশু ধর্ষণ মামলায় রাজমিস্ত্রি গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া মোজাহিদ শেখ (৪০) একই গ্রামের মৃত গাউস শেখের ছেলে। গত বৃহস্পতিবার রাতে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে পেশায় রাজমিস্ত্রি।
শুক্রবার অভিযুক্তকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন







































