আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

আমতলীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল 

বরগুনার আমতলী সদর ইউনিয়ন ফকিরবাড়ী বাজার কমিটির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮ টায় সদর ইউনিয়নের ফকিরবাড়ী স্ট্যাান্ডে বরগুনা জেলা যুবদলের সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক আমতলী উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফকির বাড়ী বাজার কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম মৃধার সভাপতিত্বে এ আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও আমতলী সদর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মো. জালাল উদ্দিন মৃধা।

প্রধান বক্তা ছিলেন, আমতলী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবুল কালাম মাষ্টার।বিশেষ অতিথি ছিলেন, আমতলী উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মো. কবির তালুকদার, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো.হিমু আকন, আমতলী উপজেলা ওলামা দলের সভাপতি মো.শহিদুল ইসলাম মোল্লা, আমতলী উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. তরিকুল ইসলাম সোহাগ. আমতলী সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক প্যানেল চেয়ারম্যান মো. ফিরোজ খান তাপস, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সভাপতি মো. হানিফ বয়াতী, আমতলী ইউনিয়ন ওলামা দলের সভাপতি মো. বশির হাওলাদার আমতলী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. শাহজাহান সরদার, আমতলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মোখলেস মৃধা. আমতলী সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সাইফুল ইসলাম প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়