মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনিদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এতে ইসরায়েল, পশ্চিমতীর ও গাজার ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়েছে।
সতর্কবার্তায় গাজা ও লেবাননে ইসরায়েলের অভিযানসহ চলমান উত্তেজনার কারণে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় এক জটিল পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে।
জেরুজালেমে মার্কিন দূতাবাসের সামাজিকমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলা হয়, এই অঞ্চলে উচ্চ উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি জটিল রয়েছে এবং তা দ্রুত পরিবর্তিত হতে পারে।
জেরুজালেম থেকে রিয়াদ পর্যন্ত দূতাবাসগুলো স্মার্ট ট্রাভেলার প্রোগ্রামে নাম লেখানো, ভিড় এড়িয়ে চলা, খবরের ওপর নজর রাখা এবং মার্কিন স্থাপনাগুলো এগিয়ে চলার আহ্বান জানিয়েছে।
এতে আরো বলা হয় ‘সংঘর্ষের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের নিকটতম আশ্রয়স্থলের অবস্থান জেনে রাখা উচিত।’
সতর্কবার্তায় কাউকে সরিয়ে নেওয়ার কথা বলা হয়নি। শুধু সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। সূত্র: গালফ নিউজ ও টাইমস অব ইসরায়েল









































