দাকোপ (খুলনা) প্রতিনিধি
দাকোপে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএস ও উত্তরণের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, রেলি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবছর ৫ জুন জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) কর্তৃক বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রথমে দাকোপ উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পরে উপজেলা চত্বরে বিভিন্ন জাতের ফলের গাছ রোপণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনজিও প্রতিনিধি একে এম জাহিদুল ইসলাম,আঃ রাজ্জাক, মোঃ মোশারেফ হোসেন, রতন কুমার দাস,মোঃ ইমরান, ভারতি গুহ, ইউরিদা আফরিন, মুন্না ইসলাম,বিপ্লব সানা,ইমাম রব্বানী রাফি সহ বিভিন্ন জিও এনজিও প্রতিনিধি গন ও সুশীল সমাজের প্রতিনিধি গন এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।









































