reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

জার্মানিকে দায়িত্বজ্ঞানহীন ও ভণ্ড বললেন বাঘাই

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদ পেতে ব্যর্থ হয়েছে জার্মানি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই ব্যর্থতা গাজা ও ইরান বিষয়ে বার্লিনের নীতির কারণে সৃষ্ট ক্রমবর্ধমান বিশ্বব্যাপী ক্ষোভের প্রতিফলন। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।

তিনি এক্সে দেওয়া পোস্টে জার্মানিকে ‘দায়িত্বজ্ঞানহীন ও ভণ্ড’ বলে অভিযুক্ত করেন তিনি। বাঘাই বলেন, জার্মানি ‘ধারাবাহিকভাবে ফিলিস্তিনিদের গণহত্যাকে সমর্থন করে আসছে এবং তারা ইসরাইলের কাছে প্রাণঘাতী অস্ত্রের অন্যতম বৃহত্তম সরবরাহকারী’।

বাঘাই লেখেন, ‘যখন ইসরাইল ইরানের ওপর আগ্রাসন শুরু করে, বার্লিন তার নিন্দা জানাতে অস্বীকার করে।

তিনি বলেন, বিশ্ব বদলে যাচ্ছে। তার মতে, ‘জাতিগুলো এখন আর আন্তর্জাতিক আইন নিয়ে সরকারের বাগাড়ম্বর দিয়ে তাদের বিচার করছে না, বরং তাদের প্রকৃত আচরণ দিয়ে বিচার করছে। যারা এই পরিবর্তনকে উপেক্ষা করবে, তাদের অনিবার্যভাবে একটি বড় কূটনৈতিক মূল্য দিতে হবে’। সূত্র: আল-জাজিরা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়