শালিখা (মাগুরা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

শালিখায় সুবর্ণ নাগরিকদের মাঝে মাংস বিতরণ 

মাগুরার শালিখায় বুদ্ধি অটিজম প্রতিবন্ধী সেবা সংস্থার উদ্যোগে অর্ধশত মানসিক ও শারীরিক প্রতিবন্ধীদের (সুবর্ণ নাগরিক) মাঝে কুরবানির গরুর মাংস বিতরণ কর্মসূচী বাস্তবতায়ণ করছে মুন্সী জিন্নাত আলী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়।

শুক্রবার সকালে উপজেলা সদর আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামের শরিফুল মিয়ার বাড়িতে উঠান বৈঠক এবং সাত জন সুবর্ণ নাগরীকের মাঝে মাংস বিতরণের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সী জিন্নাত আলী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষিকা রেবেকা বেগম, সহকারী শিক্ষক রাসেল হুসাইন, শিউলি আক্তার এবং ওই এলাকার বিভিন্ন অভিভাবকবৃন্দ প্রমূখ।

মাংস বিতরণকালে মুজিবুর রহমান বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয় তারা আমাদের জন্য আশির্বাদ। তাদেরকে যথাযথ সেবার মাধ্যমে আত্মনির্ভরশীল করে তুলতে হবে। তাদের সাথে সময় দিতে হবে এবং তাদেরকে তাদের ভাষায় ধৈর্যের সাথে বুঝাতে হবে। মনে রাখতে একটি ছোট্ট চারা যেমন সময় মত পেলা না দিলে সোজা হয়ে দাড়াতে তেমনি প্রতিবন্ধী বা সুবর্ণ নাগরিকদেরকে আমাদের সময়মতো যথোপযুক্ত নির্দেশনা বা সহযোগিতা করতে হবে। তাহলেই তারা আমাদের কাছে সম্পদে পরিণত হবে।

এক প্রশ্নের জবাবে মুজিবুর রহমান বলেন, প্রতিটা ঈদুল আযহা এবং ঈদুল ফিতরে মুন্সী জিন্নাত আলী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যায়ের পক্ষ থেকে অনেকগুলো কর্মসূচি বাস্তবায়ন করা হয় তারই অংশ হিসেবে এবারের ঈদুল আযহায় অর্ধশতাধিক সুবর্ণ নাগরিকের মাঝে মাংস বিতরণ, বিদ্যালয়ের অভিভাবকদের নিয়ে কাউন্সেলিং করা, উঠান বৈঠক করা সহ নানাবিধ কর্মসূচি গ্রহন করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়