আমতলী (বরগুনা) প্রতিনিধি
৫ ঘণ্টা আগে
শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

রগুনার আমতলী সদর ইউনিয়ন ফকিরবাড়ী বাজার কমিটির উদ্যোগে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর ইউনিয়নের ফকিরবাড়ী স্ট্যান্ডে বরগুনা জেলা যুবদলের সহ-যোগাযোগবিষয়ক সম্পাদক আমতলী উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফকিরবাড়ী বাজার কমিটির সভাপতি আমিনুল ইসলাম মৃধার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান বক্তা ছিলেন আমতলী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব আবুল কালাম মাষ্টার। বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি কবির তালুকদার, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিমু আকন, উপজেলা ওলামা দলের সভাপতি শহিদুল ইসলাম মোল্লা, উপজেলা শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম সোহাগ প্রমুখ।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন







































