হবিগঞ্জ প্রতিনিধি

  ১৪ নভেম্বর, ২০১৯

বাহুবলে রিভলবারসহ ‘ডাকাত’ আটক

হবিগঞ্জের বাহুবলে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় দুটি রিভলবারসহ সবুজ মিয়া (৩০) নামের এক ডাকাতকে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল বুধবার ভোররাতে উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে এ ঘটনাটি ঘটে। সবুজ মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কইরতলি এলাকার ঢালি মিয়ার পুত্র। এ সময় ডাকাতদের হামলায় জুনাব আলী ও কামাল মিয়া নামের দুইজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি কামরুজ্জামান জানান, বুধবার ভোরে একদল ডাকাত হাজী মতিন মিয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতি শেষে পালানোর সময় স্থানীরা ধাওয়া করলে দুটি রিভলবারসহ একজনকে আটক করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়