নিজস্ব প্রতিবেদক

  ৪ ঘণ্টা আগে

আদ্-দ্বীন মেডিকেল কলেজ বন্ধ করিনি

স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে। এ প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, আমরা হাসপাতাল বন্ধ করেছি। কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি। হামের টিকাদানে দেশের স্বাস্থ্য বিভাগ শতভাগ সার্থক ও সফল হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্-দ্বীন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অন্য হাসপাতালে প্র্যাক্টিস করতে পারবে। তাদের (আদ্-দ্বীন) আরো হাসপাতাল আছে, সেখানে নিতে পারে। অমানবিক সেবার কারণে আমরা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। সাখাওয়াত হোসেন বলেন, মানুষের স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করতে চাই। স্বাস্থ্যসেবা নিয়ে কেউ খারাপ কিছু করলে কঠিন শাস্তি দেওয়া হবে। তিনি বলেন, হামের টিকাদানে শতভাগ স্বার্থক। পুরো দেশে শতভাগের বেশি টার্গেট আমরা অর্জন করেছি। টিকাদান আমরা থামিয়ে দিইনি। ঈদের আগে থেকে প্রতিদিন আমরা ডেকে ডেকে টিকা দিয়েছি, মাইকিংও করা হয়েছে। ইপিআই কর্মসূচি চলমান রয়েছে।

মন্ত্রী বলেন, এখনো হামে আক্রান্ত হচ্ছে। হাম একেবারে শেষ হবে না, গত পরশু দিন ৭০০ ছিল, আবার গতকাল ১ হাজারে উঠেছে। অনেক সময় জ্বর হলে হামে আক্রান্ত হয়। পরীক্ষিত সন্দেহজনক মৃত্যু আসছে ৫, ৪, ৩ জন। হামে মৃত্যু গত সপ্তাহ ধরে শূন্য রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি বলব না, হামে মারা যাচ্ছে না, দুই একজন মারা যাচ্ছে। গত ২০ তারিখে যে টিকাটা দেওয়া হয়েছে, অ্যান্টিবডি তৈরি হতেও এক মাস সময় লাগে। হামে মৃত্যু যেভাবে শুরু হয়েছিল আমরা যদি সফল না হতাম এবং টিকা না দিতাম, ডাক্তার-নার্সরা সেবা না দিতেন এবং যন্ত্রপাতি না দিতাম, তাহলে অনেক খারাপ অবস্থা হয়ে যেত। আদ্-দ্বীন মেডিকেল কলেজের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, আমরা হাসপাতাল বন্ধ করেছি। কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি। শিক্ষার্থীরা অন্য হাসপাতালে প্র্যাকটিস করতে পারবে। তাদের আরো হাসপাতাল আছে, সেখানে নিতে পারে। অমানবিক সেবার কারণে আমরা এ কঠিন সিদ্ধান্ত নিয়েছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষের স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করতে চাই। স্বাস্থ্যসেবা নিয়ে কেউ খারাপ কিছু করলে কঠিন শাস্তি দেওয়া হবে। ই-সিগারেট বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনা চলছে। পরে দেখা যাবে। আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, তামাক একটি আসক্তি এটা জানতে কারো ভুল নেই। যারা ধূমপান করেন, তারাই বড় সাক্ষী হতে পারেন; এটা কত খারাপ। তামাক মানুষের ঘুম নষ্ট করে, ক্ষুধা কমিয়ে দেয়, ওজন কমিয়ে দেয়। সেইসঙ্গে শরীরের এমন কোনো অঙ্গ নাই যেটা আক্রান্ত করে না। তিনি বলেন, তামাক খেলে গালে, দাঁতে ক্যানসার হয়। তামাক থেকে এখন সমাজ নেশাতে চলে যাচ্ছে। আইনের ফাঁকে অপরাধীরা বের হয়ে যাচ্ছে, আইন আরো শক্ত করা প্রয়োজন। আলোচনা সভায় স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়