বিনোদন প্রতিবেদক

  ০৪ নভেম্বর, ২০১৯

‘নৃত্যচর্চা হবে নিত্যদিনের অনুশীলনী’

ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) নৃত্যকলা চর্চা একটি নিত্যদিনের অনুশীলনী হিসেবে স্বীকৃত হবে বলে মন্তব্য করেছেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। শনিবার ক্যাম্পাসে পাঁচ দিনব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ললিতকলার জ্ঞান ও চর্চাবর্জিত একজন মানুষ শিক্ষিত হলেও ক্রমাগত সে একটি পশুতে রূপান্তরিত হয়। আমরা সুজন বিদ্বান চাই। আমরা কোনো অন্ধকার প্রকোষ্ঠে থাকতে চাই না। ইসলামী বিশ^বিদ্যালয়ে হবে আকাশের মতো উদার সংস্কৃতিচর্চা।

বিশ^বিদ্যালয়ে মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, ভারতের নৃত্য প্রশিক্ষক সোমা গিরি প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানের একপর্যায়ে ভারতের পশ্চিমবঙ্গের নৃত্য প্রশিক্ষক সোমা গিরিকে ক্রেস্ট প্রদান করে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। এরপর কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ নৃত্য পরিবেশিত হয়। বিশ^বিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাস ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইসরাত আঞ্জুম অনুষ্ঠানটির যৌথ সঞ্চালনা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়