বিনোদন প্রতিবেদক
তানজিন মিথিলার ‘পিরিতি পিরিতি’

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী তানজিন মিথিলার কণ্ঠে নতুন মৌলিক গান ‘পিরিতি পিরিতি’ প্রকাশিত হয়েছে একটি ইউটিউব চ্যানেলে। এটি লিখেছেন আশিক মাহমুদ। সুর সঙ্গীত করেছেন ও মিথিলার সঙ্গে গেয়েছেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় ও মেধাবী সুরকার-সঙ্গীত পরিচালক আকাশ মাহমুদ। গাইবার পাশাপাশি গানটির মিউজিক ভিডিওতে পারফর্মও করেছেন তানজিন মিথিলা।
তিনি বলেন, ‘গানটির কথা ও সুর আমার কাছে ভালোলেগেছে। যে কারণে গানটি মন দিয়ে গাইবার চেষ্টা করেছি। এমনকী আমার মনে আছে গত রমজান মাসে ঢাকার বাইরে গিয়ে এই গানের মিউজিক ভিডিওতে অংশগ্রহন করেছি। অনেক কষ্ট হয়েছে। কিন্তু গানটি যেহেতু সুন্দর তাই কষ্ট মেনে নিয়েও গানটির মিউজিক ভিডিওতে অংশগ্রহন করেছি। ধন্যবাদ গানের গীতিকার, সুরকার, সহশিল্পীকে আমাকে শতভাগ সহযোগিতা করার জন্য।’
এদিকে মিথিলা নতুন নাটক ‘ইচ্ছেটা যে হেরে গেছে’তে ‘বর্ণমালা’ শিরোনামের একটি গান গেয়েছেন।
উল্লেখ্য, দুই মাস আগে ‘রঙ্গিলা বাড়ই’ শিরোনামের আরেকটি গান প্রকাশিত হয়েছে। এই গানটির কথা ও সুর তানজিন মিথিলার।
"









































