বিনোদন প্রতিবেদক

  ৫ ঘণ্টা আগে

গানে সফলতার একযুগ পেরিয়ে সাগর শান

টাঙ্গাইলের মধুপুরেরর সন্তান এস কে সাগর শান এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। পাশাপাশি তিনি একজন সুরকার, সঙ্গীত পরিচালক ও সাউ- ইঞ্জিনিয়ারও বটে। আজ থেকে এক যুগেরও বেশি সময় আগে একজন পেশাদার সঙ্গীতশিল্পী হিসেবে গানের ভুবনে তার যাত্রা শুরু হয় আধুনিক, পপ, মেলো রক ও মডার্ণ ফোক ঘরানার গান গাওয়ার মধ্যদিয়ে।

পাশাপাশি বিগত এক যুগেরও বেশি সময় তিনি একজন পেশাদার সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক হিসেবে বাংলাদেশের অডিও ইণ্ডাষ্ট্রি, সিনেমা ও নাটকের আবহ সঙ্গীতেও কাজ করেছেন বেশ সফলতার সঙ্গেই। আজ থেকে এক যুগেরও বেশি সময় আগে লেজার ভিশন থেকে প্রকাশিত হয় একক মৌলিক গান ‘মায়াবী রাত’। প্রথম গান দিয়েই শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেন সাগর।

২০১৯ সাল থেকে তিনি পেশাদারভাবে মিউজিক ডিরেক্টর ও সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেন। সংগীতের পাশাপাশি ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে প্রতিবেদক হিসেবেও দায়িত্ব পালন করেন। ‘ডেড বডি’ ও ‘ভালোবাসি তোমায়’ (মুক্তি প্রতীক্ষিত) সিনেমার সঙ্গীতায়োজনের পাশাপাশি ‘ভালোবাসি তোমায়’ সিনেমায় দুটি গানও গেয়েছেন তিনি।

সাগর বলেন, ‘আজীবন গানে গানেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই কখনো গান গেয়ে কখনো সুর সৃষ্টি করে। সারা বিশ্বের প্রবাসী বাংলা ভাষীরা আমার গানে আরো মুগ্ধ হবে, বাংলাদেশের গানকে আন্তর্জাতিক অঙ্গনে আরো সমাদৃত করার স্বপ্ন আমার। আর স্বপ্ন নিজ ব্যা-দল পাঞ্জেরীকে নিয়ে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়