বিনোদন ডেস্ক

  ৫ ঘণ্টা আগে

জেমস হ্যান্ডি খুন, অভিযুক্ত প্রেমিকার ছেলে

‘জুমানজি’ ও ‘টপ গান: ম্যাভেরিক’খ্যাত হলিউডের প্রবীণ অভিনেতা জেমস হ্যান্ডি আর নেই। ৮১ বছর বয়সী এই অভিনেতা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনের বাইরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জেমস হ্যান্ডির প্রেমিকার ছেলে মাইকেল গ্লেডহিলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত বুধবার (৩ জুন) এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, জেমস হ্যান্ডিকে ছুরিকাঘাত করার পর অভিযুক্ত মাইকেল গ্লেডহিল (৪৪) নিজেই জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করেন। ফোনে তিনি বলেন, ‘আমি মানুষের ছেলে, আমি এইমাত্র পাপের মানুষকে হত্যা করেছি।’ তার এই কলের ভিত্তিতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। বর্তমানে লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টে মামলার শুনানির অপেক্ষায় রয়েছেন গ্লেডহিল। আদালত তার জামিনের পরিমাণ ২০ লাখ মার্কিন ডলার নির্ধারণ করেছে।

নিউইয়র্কে জন্ম নেওয়া জেমস হ্যান্ডি দীর্ঘদিন ধরে চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র ‘জুমানজি’-তে কীটপতঙ্গ দমনকারীর চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। এছাড়া ২০২২ সালের ব্লকবাস্টার ‘টপ গান: ম্যাভেরিক’-এ বারটেন্ডার জিমি চরিত্রেও দেখা যায় তাকে।

চলচ্চিত্রের পাশাপাশি ছোটপর্দাতেও ছিল তার সফল উপস্থিতি। জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘এনসিআইএস: লস অ্যাঞ্জেলেস’ এবং ‘কোল্ড কেস’-এ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের প্রশংসা অর্জন করেন।

জেমস হ্যান্ডির মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী ও ঘনিষ্ঠজনরা। এলিস ট্যালেন্ট গ্রুপের প্রতিনিধি পাম এলিস-ইভেনাস বলেন, ‘জেমস হ্যান্ডির চেয়ে বেশি প্রতিভাবান, বিনয়ী ও অমায়িক বন্ধু আমি আর কখনো পাব না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়