বিনোদন ডেস্ক

  ৮ ঘণ্টা আগে

তৃতীয় বিয়ের খবর নিশ্চিত করলেন আমির খান

তৃতীয় বিয়ের খবর নিয়ে তুমুল আলোচনায় বলিউড সুপারস্টার আমির খান। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। এবার সেই খবরে সিলমোহর দিলেন অভিনেতা। জানালেন, গৌরী স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করতে যাচ্ছেন তিনি।

ভারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘আমি বর্তমানে যুক্তরাষ্ট্রে ভ্রমণে আছি। বিয়ের খবরটি সত্যি। আগামী ৫ জুলাই আমাদের বিয়ে হবে।’

জানা গেছে, পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে একান্ত ব্যক্তিগত আয়োজনে অনুষ্ঠিত হবে এই বিয়ে। আমিরের তৃতীয় বিয়ের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনুরাগীরা।

অভিনেতা বলেন, ‘আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে গৌরীর সঙ্গে আমার পরিচয় হয়েছে। তার সঙ্গে থাকলে আমি অনেক শান্তি অনুভব করি। কিরণ ও রীনার সঙ্গেও আমার গভীর সম্পর্ক ছিল, কিন্তু সেগুলো শেষ পর্যন্ত টেকেনি। গৌরী আমার জীবনে আসায় আমি নিজেকে আশীর্বাদপুষ্ট মনে করি। আমরা একসঙ্গে খুব ভালো আছি।’

প্রসঙ্গত, ১৯৮৬ সালে শৈশবের বন্ধু রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। ১৬ বছর একসঙ্গে থাকার পর ২০০২ সালে বিচ্ছেদ হয় তাদের। তাদের সংসারে জন্ম নেয় ছেলে জুনাইদ খান এবং মেয়ে ইরা খান। এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ‘লগান’ সিনেমা শুটিংয়ের সময় তাদের পরিচয় হয়েছিল। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দিলেও ছেলে আজাদের দায়িত্ব এখনো যৌথভাবেই পালন করছেন তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়