বিনোদন প্রতিবেদক

  ৪ ঘণ্টা আগে

শিল্পী সমিতির নির্বাচনে কায়েস আরজু

দীর্ঘদিন যাবত চলচ্ছিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক কায়েস আরজু। ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র একজন সদস্য হিসেবে তিনি সমিতির বিগত নির্বাচনগুলোতে তার পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে এসেছেন। তবে এবার নিজেই প্রার্থী হিসেবে ভোটারদের কাছে নিজের জয়লাভের প্রত্যাশায় ভোট চাইছেন এই নায়ক। আগামী ৩ জুলাই অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে শিবা শানু এবং জয় চৌধুরী প্যানেল থেকে কার্যকরী সদস্য হিসেবে প্রতিযোগিতা করবেন বলে নিশ্চিত করেছেন চিত্রনায়ক কায়েস আরজু।

কায়েস আরজু বলেন, ‘বিগত দেড় দশকেরও বেশি সময় ধরে আমি চলচ্চিত্রে অভিনয় করছি। চেষ্টা করেছি ভালো ভালো গল্পের সিনেমা দর্শককে উপহার দিতে। আমার অভিনীত বেশকিছু সিনেমা দর্শকপ্রিয়তাও পেয়েছে। প্রথম সিনেমা তুমি আছো হৃদয়ে দিয়েই দর্শকের যে ভালোবাসা আমি পেয়েছিলাম সেই ভালোবাসা ও অনুপ্রেরণা নিয়ে আজও চলচ্চিত্রের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আগামীতেও আরো ভালো ভালো কিছু গল্পের সিনেমা দর্শক পেতে যাচ্ছেন। এরইমধ্যে আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আমি কার্যকরী সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবো। এরইমধ্যে আমি একজন প্রার্থী হিসেবে আমার কাজ শুরু করেছি। আমাকে শিল্পীরা অনেক ভালোবাসেন, এটা আমি বিগত দিনে গভীরভাবে অনুভব করেছি। আমি শিল্পীদের জন্য দায়িত্ব নিয়ে কিছু করতে চাই। আপাতত কার্যকরী সদস্য হিসেবে জয়লাভের মধ্যদিয়েই না হয় সেই যাত্রাটা শুরু হোক। আমার বিশ্বাস আমার শিল্পী পরিবার আমার পাশে থাকবেন স্বপ্রণোদিত হয়েই ইনশাআল্লাহ। আমিও আগামী দিনে আমার নিজের অবস্থান থেকে যতোটা পাশে থাকা যায় থাকবো। শিল্পী সমিতির বিগত দিনের যে ঐতিহ্য তার ধারাবাহিকতায় বজায় রাখতে আমি নিরলসভাবে শ্রম দিতে প্রস্তুত।’

এদিকে আজ আরজুর জন্মদিন। জন্মদিন তিনি এবার ঢাকাতেই বন্ধু বান্ধব, আত্নীয় স্বজনের সাথে উদযাপন করবেন। উল্লেখ্য, তুমি আছো হৃদয়ে’ ছাড়াও আরজু অভিনীতী উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে ‘বাজাও বিয়ের বাজনা’, ‘প্রেম বিষাদ’, ‘মন তোর জন্য পাগল’, ‘হেডমাস্টার’, ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘এই তুমি সেই তুমি’, ‘অপুর বসন্ত’ প্রভৃতি। শিগগিরই মুক্তি পাবে তার অভিনীত ‘ভালোবাসি তোমায়’ সিনেমাটি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়