বিনোদন ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০১৯
সাধারণ মেয়ে দিশা

বলিউডের হাল আমলের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী দিশা পাটানি। মাত্র কয়েকটি সিনেমায় অভিনয় করেই চলে এসেছেন পাদপ্রদীপের আলোয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কোনো ছবি প্রকাশ পেলে মুহূর্তেই হুমড়ি খেয়ে পড়েন তার ভক্ত-অনুরাগীরা। তবে দিশাকে যতই আবেদনময়ী বলা হোক ব্যক্তিগতভাবে তা তিনি মনে করেন না। সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন এই বলিউড সুন্দরী।
দিশা বলেন, ‘আমি আমাকে কখনোই আবেদনময়ী মনে করি না। আমি বাস্তব জীবনে টমবয়। কিন্তু আমি একটু ভিন্নভাবে ছবি তুলি বলে অনুরাগীরা আমাকে আবেদনময়ী মনে করে। আমি তেমন কিছু না। খুব সাধারণ একটি মেয়ে।’ দিশা পাটানি অভিনীত ‘মালাং’ ছবি রয়েছে মুক্তির তালিকায়। এতে আরো অভিনয় করেছেন আদিত্য রয় কাপুর, অনিল কাপুর ও কুনাল খেমু। মোহিত সুরি পরিচালিত ছবিটি মুক্তি পাবে আগামী ২০২০ সালে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































