বিনোদন প্রতিবেদক
রমার কণ্ঠে পর্তুগীজ ভাষার ‘লামবাডা’

গান গাওয়া এবং সাংবাদিকতা, দুই পেশাতেই সমানভাবে মনোযোগী শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী শারমিন রমা। বিবিসিতে একজন সিনিয়র সাংবাদিক হিসেবে দীর্ঘদিন যাবত কর্মরত তিনি। আবার খুব ছোটবেলা থেকেই গানের সাথে রমা’র সখ্য। গত ২১ জুন ছিলো বিশ্ব সংগীত দিবস। আর বিশ্ব সংগীত দিবসেই সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ঢাকার শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় সংগীত উৎসবের। এই সংগীত উৎসবেই দলীয় গান দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ও সুরকরা ‘ধন্য ধান্য পুষ্প ভরা’ গানটি ফাহমিদা নবী, আগুন, আলিফ, সাব্বির, অণিমা রায়’সহ আরো অনেকের সঙ্গে পরিবেশন করেন। এরপর একক সংগীত পরিবেশনার ক্ষেত্রে শারমিন রমা পর্তুগীজ ভাষার জনপ্রিয় গান ‘লামবাডা’ গানটি পরিবেশন করেন। এই সময় অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী’সহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এবং মিলনায়তন ভর্তি উপস্থিত সংগীত প্রিয় শ্রোতা দর্শকেরা শারমিন রমা’র কন্ঠের এই গানটি উপভোগ করেন।
শারমিন রমা বলেন, ‘বিশ্ব সংগীত দিবস মূলত সঙ্গীতের সব রূপ এবং মানুষের জীবনে সঙ্গীতের গুরুত্বকে উদযাপন করার একটি বৈশি^ক আয়োজন। আমি যতোদূর জানি বিশ্বের ১২০টিরও বেশি দেশে বিশ্ব সংগীত দিবস উদযাপিত হয়। সেই ধারাবাহিকতায় আমাদের দেশেও দিনটি উদযাপিত হয়। বিশ্ব সংগীত দিবসে মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতেই সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতাং এবং শিল্পকলার আয়োজনে এবারও শিল্পকলায সংগীত উৎসবের আয়োজন করা হয়। আমাকে দলীয় গানে সুযোগ দেবার জন্য এবং বিশেষত পর্তুগীজ ভাষার জনপ্রিয় গান লামবাডা-পরিবেশন করার সুযোগ করে দেবার জন্য আমি খুশী। আমার গান সবাই মুগ্ধ হয়ে উপভোগ করেছেন-এটাই আমার ভালোলাগার। ধন্যবাদ কৃতজ্ঞতা সংস্কৃতি মন্ত্রনালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে।’
এদিকে পেশাগত জীবনের কাজের স্বীকৃতি হিসেবে রমা পেয়েছেন নানা সম্মাননা। ২০২৪ সালে দেশের বাইরে থেকেও মিলেছে পুরস্কার। ভারতের ২১তম টেলি সিনে অ্যাওয়ার্ড আয়োজনে বিশেষ পুরস্কার পান তিনি। ভারতের কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতে দুই বাংলার সম্প্রচার এবং মিডিয়াতে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখা মিডিয়া ব্যক্তিত্বদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও একই বছওে তিনি ‘উড়ু উড়ু মন’ গানের জন্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে ভূষিত হন। এক যুগেরও বেশি সময় ধরে শারমিন রমা বিবিসিতে চাকুরী করছেন। ২০১৬ সাল থেকে ‘বিবিসি টিভি অপারেশন’র প্রধান হিসেবে দায়িত্বরত আছেন। তারই প্রযোজনায় দুটি অনুষ্ঠান ‘বিবিসি প্রবাহ’ (উপস্থাপনাও করেন রমা) ও ‘বাংলাদেশ ট্রেণ্ডিং’ নিয়মিতভাবে প্রচার হচ্ছে।
"









































