নেত্রকোনা প্রতিনিধি

  ৩ ঘণ্টা আগে

নেত্রকোনায় সাবেক ছাত্রদল নেতা হত্যার বিচার দাবি

নেত্রকোনায় সাবেক ছাত্রদল নেতা আমজাদ হোসেন আমজাদের হত্যার বিচার এবং অভিযুক্তদের শাস্তি দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন নিহতের স্বজন, এলাকাবাসী ও রাজনৈতিক সহকর্মীরা। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আন্দোলনকারীরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকারের কাছে স্মারকলিপি দেন। মানববন্ধনে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হোসেন রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী মাখন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী আবদুর রহমান রুহী এবং পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা রাশেদুল ইসলাম জুয়েল।

বক্তারা বলেন, আমজাদ হোসেন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত হয়নি। বক্তারা আরো হুঁশিয়ারি দিয়ে বলেন, বিচারে গাফিলতি বা অযথা সময়ক্ষেপণ করা হলে নেত্রকোনাবাসীকে সঙ্গে নিয়ে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়