নিজস্ব প্রতিবেদক

  ৮ ঘণ্টা আগে

পুরান ঢাকায় বাগ্‌বিতণ্ডার জেরে যুবককে হত্যা গ্রেপ্তার ৪

রাজধানীর বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিলে যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিছিল চলাকালে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে ওই যুবককে ছুরিকাঘাত করা হয়। গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিলে ছুরিকাঘাতে নিহত মো. জাকির হোসেন (৩১) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জাকিরের বড় ভাই অজ্ঞাতনামা ১৪-১৫ জনের বিরুদ্ধে সূত্রাপুর থানায় হত্যা মামলা করেছেন।

ডিএমপি জানায়, হত্যার ঘটনার পরপরই বাংলাবাজার এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের পরিচয় শনাক্ত করে পুলিশ। এরপর শুক্রবার রাত ১টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে তারা।

গ্রেপ্তার চারজনের মধ্যে মো. রাশেদ (২০) ছাড়া অপর ৩ জন শিশু বলে জানিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি জব্দ করা হয়। গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানায়, তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে রাশেদ ও জাকিরের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। মিছিলটি বাংলাবাজার পার হওয়ার সময় পি কে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচে জাকিরকে মারধর ও একাধিক ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডিএমপি জানায়, ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়