আদালত প্রতিবেদক

  ২৮ অক্টোবর, ২০১৯

মিছিলে বোমা হামলা

খালেদার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল পেছাল

সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের মিছিলে বোমা হামলার ঘটনায় করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের জন্য ২৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে গতকাল রোববার এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় নতুন তারিখ ধার্য করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা পরিষদ বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনের জন্য গুলশানে সমবেত হয়। সেখানে সমাবেশ শেষে ২০ থেকে ৩০ হাজার সাধারণ মানুষ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ঘেরাও করার উদ্দেশ্যে রওনা হলে আসামিরা বোমা নিক্ষেপ করে।

এ ঘটনায় ঢাকা যানবাহন ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন বাচ্চু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি নেতা খন্দকার মাহবুবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়