রণবীরের প্রেমে ডায়েট বাদ দিলেন দিঘী!

অবশেষে চার বছর প্রেমের পর মালাবদল করলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট জুটি। আলিয়া ও রণবীরের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মুম্বাইয়ের কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তে হয় বিয়ের অনুষ্ঠান।
বলিউডের ছবির নায়ক হওয়ায় বাংলাদেশেও তার ভক্তের অভাব নেই।
এদিকে রণবীরের প্রেমে হাবুডুবু খাওয়া প্রার্থনা ফারদিন দিঘী। আলিয়া ভাটের সঙ্গে তার ‘ক্রাশের’ বিয়ে কিছুতেই মেনেই নিতে পারছেন না। বলা যায় আলিয়া বিদ্বেষী দীঘি!
দিঘী জানান, আলিয়ার সঙ্গে বিয়ের ছবি একদমই নিতে পারছি না। ওর (রণবীর) অন্য কোনও এক্সের সঙ্গে ক্যাটরিনা কিংবা দিপিকার সঙ্গে বিয়ে হলে সেটা মেনে নেওয়া যেত। কিন্তু আলিয়াকে আমি আগে থেকেই নিতে পারি না!
রণবীরকে পছন্দের কথা জানিয়ে বলেন, ‘এখনও আমার ফোনের ওয়ালপেপারে রণবীরের ছবি দেওয়া। আমার মোবাইলে রণবীরের আলাদা একটি ফোল্ডারই রয়েছে।
ভাঙা মনে তাই দিঘী অনেক কিছু করেও বসেছেন। তিনি খেয়েছেন সারারাত পেস্ট্রি! এমনটাই জানিয়ে তিনি বলেন, কষ্ট পেয়েছি। এই কষ্টে কোনও ডায়েট করতে পারবো না।
উল্লেখ্য, রণবীরের বাসভবন বাস্তু ভবনের গতকাল ভারতীয় সময় তিনটার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর ও আলিয়া। ‘বাস্তু’র বাইরে এদিন সকাল থেকেই ছিল কড়া পাহারা। আলিয়া-রণবীরের ব্যক্তিগত রক্ষীরা তো ছিলই, সঙ্গে পুলিশ ফোর্সও মোতায়েন করা হয়েছিল সেখানে।









































