reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিবদের দাপুটে জয়

লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি রয়ালসকে ৯৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়ের জাফনা কিংস। ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তাওহীদ। অন্যদিকে বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাকিব।

কামিল মিশারা এবং আভিশকা ফের্নান্দোর ১২৯ রানের জুটিতে দারুণ শুরু পায় জাফনা। তিন নম্বরে তাওহীদ হৃদয় নেমে করেন ২১ বলে ৩৫ রান। ৬৬ রান করে আভিশকা আউট হওয়ার পর শেষ পর্যন্ত দলের হাল ধরে রাখেন তিনি। ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে জাফনা সংগ্রহ করে ১৯৯ রান। সাকিব ব্যাট করার সুযোগ পাননি।

জবাবে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় ক্যান্ডি। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন লাহিরু উদারা। সাকিব ৩ ওভার বল করে ১৮ রান দিয়ে মইন আলীর উইকেট তুলে নেন। এই মৌসুমে এটি তার পঞ্চম উইকেট এবং চারটি ম্যাচেই উইকেট পেয়েছেন এউ অলরাউন্ডার। মোহাম্মদ সিরাজ এবং দুনিথ ওয়েলালাগে ৩টি করে উইকেট তুলে নিলে সহজেই জয় পায় জাফনা।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়