reporterঅনলাইন ডেস্ক
  ১ ঘণ্টা আগে

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতালে বাস, নিহত ১

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে নিয়ন্ত্রণ হারানো বাস ঢুকে একজন নিহত এবং অন্তত ২০ আহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তিনি একটি হোটেলের কর্মচারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটির ধাক্কায় হাসপাতালে গেটের সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের ওয়াল ভেঙে যায়। এ সময় হাসপাতালের গেটে থাকা রফিকুল ইসলাম নামে ওই পথচারী ঘটনাস্থলে নিহত হন। এ সময় বাসের ভেতরে থাকা শিশুসহ দুইজন আহত হন। দুর্ঘটনার পর বাসের ড্রাইভারকে আটক করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর বলেন, চালক অনেকবার হর্ন দিয়েছিল। বাকিরা সরে গেলেও এক পথচারী মোবাইলে ব্যস্ত থাকায় গাড়ির নিচে পড়েছে। বাসটির ব্রেক ফেল হয়ে গিয়েছিল।

তিনি আরও জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়