টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

স্থায়ী সমাধানের আশ্বাস

টুঙ্গিপাড়ায় পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রায় ১০ বছর ধরে বর্ষা মৌসুমে কবরস্থান, মাদ্রাসার রাস্তা সহ তলিয়ে যায় দুই শতাধিক পরিবারের রান্নাঘর, বসতবাড়ি। এতে প্রতিবছর ব্যাপক ভোগান্তিতে থাকে মুসল্লি, শিক্ষার্থী সহ পাটগাতী মধ্যেপাড়া গ্রামের বাসিন্দারা।

বর্ষার দিনগুলোতে পানিবন্দি থাকায় কোন রকমে খেয়ে না খেয়ে দিন কাটান তারা। কারণ ঐ গ্রামের অধিকাংশ পরিবার চুলায় রান্না করে। আবার অনেকের গ্যাস কেনার সামর্থ্যও নেই। স্থানীয়রা বিষয়টি চেয়ারম্যান মেম্বারদের কাছে মৌখিক ও লিখিত ভাবে জানালেও তাদের জলাবদ্ধতা দূর হয়নি।

তখন ঐ এলাকার জন দূর্ভোগ নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হলে নজরে আসে গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর। পরে রবিবার সকাল সাড়ে ১০ টায় পাটগাতী মধ্যেপাড়া গ্রামটি পরিদর্শন করে পানিবন্দি পরিবারগুলোর খোঁজ খবর নেন তিনি। তখন এলাকাবাসীর প্রতিবছরের জলাবদ্ধতার দূর্ভোগ কমিয়ে স্থায়ী সমাধানের আশ্বাস দেন এমপি।

এসময় টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, ছাত্রদলের সাবেক আহবায়ক ইসমাইল হোসেন সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ ৩ আসনের এমপি এসএম জিলানী বলেন, পাটগাতী মধ্যপাড়া গ্রামটিতে অল্প বৃষ্টিতেই জলবদ্ধতার সৃষ্টি হয়। যেহেতু এটা আমার গ্রাম, তাই গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে। পরে আজ পরিদর্শনে এসে দেখলাম আসলে এই জনদুর্ভোগ স্থায়ীভাবে সমাধানের প্রয়োজন। তাই উপজেলা- পৌরসভার প্রকৌশলীর সাথে কথা বলে ড্রেন নির্মাণ, রাস্তা উঁচু ও প্রশস্ত করার ব্যবস্থা করা হবে। এটা করতে পারলে জলাবদ্ধতা থেকে মানুষ মুক্তি পাবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়