চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ক্লিন সোসাইটির সভাপতি নির্বাচিত হলেন চৌদ্দগ্রামের আইন উদ্দিন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান 'ক্লিন সোসাইটি অব গাজীপুর (সমগ্র বাংলাদেশ)'-এর পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও সদস্যদের সর্বসম্মত কণ্ঠভোটে আইন উদ্দিন ভূঁইয়া প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৬ জুলাই) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

নবনির্বাচিত সভাপতি আইন উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে প্রতিষ্ঠানটি মানবকল্যাণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্ন সমাজ গঠন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে আরও গতিশীল ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও সদস্যদের সর্বসম্মত সমর্থন ও আস্থার জন্য তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। একই সঙ্গে নবনির্বাচিত সভাপতির ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে তিনি যেন সফল হন, সে জন্য মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া কামনা করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকল কর্মকর্তা, সদস্য, শুভাকাক্সক্ষী এবং দেশের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ একান্তভাবে প্রত্যাশা করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, মানবিক ও উন্নত সমাজ গঠনে 'ক্লিন সোসাইটি অব গাজীপুর (সমগ্র বাংলাদেশ)' ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সামাজিক দায়বদ্ধতা, মানবসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে নবনির্বাচিত সভাপতি আইন উদ্দিন ভূঁইয়ার সফল নেতৃত্ব কামনা করেছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সদস্য এবং শুভানুধ্যায়ীরা। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়